ভারতে গেলো ২৪ ঘন্টায় ৭২ হাজারের বেশি করোনা শনাক্ত। দেশটির বেঙ্গালুরে মার্চেই প্রায় ৫শ শিশুর শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এর মধ্যে ৫০ জনেরই বয়স ১০ এর কম।
ফ্রান্সে করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে ফের লকডাউন ঘোষণা হয়েছে। ৩ সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে সকল প্রকার বিদ্যালয়। দেশটিতে দিনে ৪০ হাজারের বেশি করোনা শনাক্ত হচ্ছে। এদিকে করোনার উর্ধ্বগতি ঠেকাতে পেরুতে জরুরি অবস্থা জারি হয়েছে।
ইতালিতে স্বাস্থ্যকর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে করোনার টিকা গ্রহণ। বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ২৮ লাখে। এপর্যন্ত সুস্থ হয়েছে ৭ কোটি ৩০ লাখ।