ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

বঙ্গবন্ধু স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। গণভবন থেকে ভার্চুয়ালি এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১লা এপ্রিল) সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ক্ষণ গণনা শেষ, পর্দা উঠেছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। করোনার কারণে গেমসের দর্শক প্রবেশ সীমিত করা হলেও রাজসিক আয়োজনে থাকছে না কমতি। ১০ দিনের এ আসরের পর্দা উঠেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

বিশাল এ আয়োজন নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পর এটিই বাংলাদেশের এত বড় আয়োজন। আমরা আশা করছি সুস্থ ও সুন্দরভাবে সকল নিয়মকানুন মেনে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পারব।’

৩১টি ইভেন্টের প্রায় পাঁচ হাজারের বেশি অ্যাথলেট অংশ নেন মার্চ পাস্টে। মাস্কট প্যারেড আর বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রামাণ্যচিত্রের পর হয় স্টেজ শো। শেষে লেজার শো, পাইরো, ফায়ারওয়ার্কস এর প্রদর্শনীতে সাজানো হয় উদ্বোধনী অনুষ্ঠান।

দেশের ২৯টি ভেন্যুতে ৫ হাজার ৩০০ অ্যাথলেট ৩১টি ডিসিপ্লিনে মোট ৩৭৮টি সোনার লড়াইয়ে অংশ নিচ্ছেন এই আসরে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা নামবে ১০ এপ্রিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102