ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অটোরিকশা ছিনতাই করতে এসে নাজমুল ইসলাম (২৫) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১লা এপ্রিল) দুপুরে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের টানপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার ভালুকজান গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাজমুল একজন পেশাদার অটোরিকশা চালক। বৃহস্পতিবার দুপুরে নাজমুল তার অটো রিকসাটি নিয়ে ফুলবাড়িয়া থেকে বের হয়। দুপুর ২টা আড়াইটার দিকে কেশরগঞ্জ বাজার থেকে কয়েকজন যাত্রী তার অটোরিকশায় ওঠে।

সেটি রাঙামাটিয়া টানপাহাড় এলাকার এক মানবশূন্য স্থানে আসতেই চালককে থামতে বলে তারা। এ সময় আশপাশে কেউ না থাকায় পেছন থেকে চালকের গলায় ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে দেয় যাত্রীবেশে থাকা ওই ছিনতাইকারীরা।

পরে অটোরিকশাটি নিয়ে তারা পালিয়ে যেতে চাইলে স্থানীয় কয়েকজন ঘটনাটি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এতে কিছু দূর গিয়ে বুড়ার বাজার নামকস্থানে অটোরিকশাটি ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ফুলবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102