ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আলমগীর ভুইয়া (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া হামলাকারীরা আরও চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর ভুইয়া গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার আব্দুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় একটি চায়ের দোকান ও দোকানের জমি নিয়ে মাযাহারুলদের সঙ্গে একই এলাকার নুরুল হকদের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চায়ের দোকান ও দোকানের জমি নিয়ে কথাকাটাকাটি হয় মাযাহারুলের বোন হামিদার সঙ্গে নুরুল হকের ছেলে মামুনের।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন মারপিটে জড়িয়ে পড়েন। এ সময় মাযাহারুলসহ প্রতিপক্ষের লোকজন নুরুল হকের ছেলে সুমন ভুইয়া, মামুন, মিঠু, আব্দুল হকের ছেলে আল-আমিন ভুইয়াকে পিটিয়ে আহত করে।

আব্দুল হকের আরেক ছেলে আলমগীর ভুইয়া প্রতিপক্ষের হামলার হাত থেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে পিটিয়ে ও বুকে আঘাত করে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে পরিবারের লোকজন আহত আলমগীর ভুইয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। এছাড়া আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মাযাহারুলসহ প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, উভয়পক্ষের মারপিট ও ঝগড়া দেখে আলমগীর ভুইয়া স্ট্রোক করে মারা গেছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102