ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় ৩৮ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

নওগাঁর রাণীনগরে মাত্র ১৫ দিনের ব্যবধানে একই স্থান থেকে আবারও একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার করজগ্রাম এলাকা থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়। এর আগে ৩৮ কেজি ওজনের উদ্ধার মূর্তি নওগাঁর পাহারপুড় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. শাহিন আকন্দ বলেন, উপজেলার করজগ্রাম কাউয়া ঠেঙ্গা পাড়া এলাকায় স্কেবেটার মেশিন দিয়ে একটি খাস পুকুর পুনঃখনন করছিল। এসময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা নাগাদ ১৯ ইঞ্চি দৈর্ঘ, ৯ইঞ্চি প্রস্ত ১৪ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি বের হয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ দুপুর নাগাদ ঘটনাস্থল থেকে ওই মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে।

তিনি আরও বলেন, গত ১৬ মার্চ সন্ধ্যায় একই পুকুর থেকে খননের সময় ৩৬ ইঞ্চি দৈর্ঘ ও সাড়ে ১৫ ইঞ্চি প্রস্ত ৩৮ কেজি ওজনের বিষ্ণুমূতি উদ্ধার করা হয়। এরপর বিজ্ঞ আদালতের নির্দেশে নওগাঁ জেলা পুলিশ সুপারের মাধ্যমে গত ২৭ মার্চ মূর্তিটি নওগাঁর পাহারপুড় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে উদ্ধার মূর্তিটিও একই প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102