করোনা আক্রান্ত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের জন্য নোয়াখালীর চাটখিলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল বিকালে ভীমপুরের স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড কার্যালয়ে নোয়াখালী জেলা যুবলীগ সদস্য রিয়াজ খানের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে এই সময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন কঁচি, দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, চাটখিল বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি, আওয়ামী লীগ নেতা সাফাতুল্লাহ, যুবলীগ নেতা নজরুল দেওয়ান প্রমুখ।