ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানবন্দরে শিশুকে ফেলে গেলেন মা, দুধ দিয়ে কান্না থামাল এপিবিএন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

বিমানবন্দরে মেয়ে শিশুকে ফেলে পালিয়ে গেলেন মা। শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল (আগমনী) টার্মিনালে এ ঘটনা ঘটে। ফেলে যাওয়া ওই শিশুটিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেছেন।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কান্না করা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে এপিবিএন মেস থেকে দুধ এনে তাকে খাওয়ানো হয়েছে। আমরা তার মায়ের খোঁজ করছি।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ওই নারী দিবাগত রাত ২টায় সৌদি আরব থেকে ঢাকায় আসেন। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না, তাই সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে কান্না করা অবস্থায় রেখে তিনি লাগেজ নিয়ে পালিয়ে যান।

ওই নারীর সঙ্গে একই ফ্লাইটে আসা এক তরুণী এপিবিএনকে জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে এই সন্তানের জন্ম। তবে দেশে ফেরার আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। প্লেনে কয়েকবার কান্নাকাটিও করেছেন।

আলমগীর শিমুল জানান, উদ্ধারের সময় শিশুটি অনেক কান্না করছিল। এপিবিএনের কয়েকজন নারী অফিসার তার কান্না থামানোর চেষ্টা করেন। পরে মেস থেকে তার জন্য দুধ আনা হয়। বর্তমানে শিশুটির কান্না থেমেছে।

তিনি বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা করছি। তাকে না পাওয়া গেলে, সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাককে জানানো হবে।

#ঢাকা পোস্ট

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102