ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সানিয়া মির্জার চরিত্রে বলিউড নায়িকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

বলিউড সেনসেশন তাপসী পান্নুর বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক সিনেমায় সুযোগ পাচ্ছেন তিনি। বেশ কয়েকটি ছবিতে কাজ করে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন ‘পিঙ্ক’ অভিনেত্রী।

গত দুবছর দারুণ সব গল্পের চলচ্চিত্র উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন বলিউডের এ ডিভা। গল্পনির্ভর সিনেমায় অনন্য এক মাত্রা তৈরি করেছেন এই সুদর্শনী।

বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, তাপসী পান্নু বড় ধরনের একটি কাজের অফার পেয়েছেন। ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জার বায়োপিকে কাজের সুযোগ হয়েছে তার।
এ মুহূর্তে তার হাতে রয়েছে চারটি চলচ্চিত্র—‘দো বারা’, ‘রশ্মি রকেট’, ‘হাসিন দিলরুবা’ ও একটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র। বর্তমানে তিনি ক্রিকেটার মিথিলা রাজের জীবনীভিত্তিক সিনেমা ‘সাবাশ মিতু’ নিয়ে ব্যস্ত।

এর পরই তিনি সানিয়া মির্জার বায়োপিকের কাজ করবেন।

সানিয়া মির্জার বায়োপিকের জন্য ইতোমধ্যে তাপসীকে প্রস্তাব দেওয়া হয়েছে। এটি বেশ কিছু দিন ধরে চলছে। রুনি স্ক্রুওয়ালা তার জীবনীস্বত্ব কিনেছেন। পরিণীতি চোপড়ার ‘সাইনা’ বায়োপিকের পর নির্মাতারা সানিয়ার বায়োপিকে তরুণ অভিনেত্রী চাইছেন। তারা চান না, পরিণীতি এটি করুন। তারা তাপসীকে সিনেমাটি সম্পর্কে জানিয়েছেন, চিত্রনাট্য পছন্দ করেছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102