ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

মৌলভীবাজার শ্রীমঙ্গল সুরভি পাড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। শুক্রবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালেক।

তিনি জানান, হবিগঞ্জের সুলতানসি গ্রামের শাহিন মিয়া। সে পেশায় একজন কসাই। তার স্ত্রী শাহিনা বেগম গত এক সপ্তাহ ধরে শ্রীমঙ্গলের সুরভি পাড়ায় তার বোনের বাড়িতে বেড়াতে আসেন। স্বামী শাহিন মিয়া স্ত্রীকে বাড়িতে নিয়ে যেতে এর মধ্যে দুবার এসেছেন। কিন্তু স্ত্রী শাহিনা বেগম স্বামীর বাড়ি যেতে অনীহা প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, ঘাতক স্বামী অভিযোগ করেছেন, তার জমি বিক্রির টাকা-পয়সা সবকিছু তার স্ত্রীর হাতে গচ্ছিত ছিল।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) আবারও স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে আসেন। এদিনও স্ত্রী তার কথামতো বাড়ি যাননি। পরে তিনি বাধ্য হয়ে রাতে স্ত্রীর বোনের বাড়িতে থাকেন। শুক্রবার ভোর রাত আনুমানিক ৩টায় তাদের মধ্যে বাড়ি যাওয়া ও টাকা-পয়সা নিয়ে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে শাহিন ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে ঘর থেকে পালিয়ে যান। ভোরে শ্রীমঙ্গল শহরে টহলরত পুলিশ শাহিন মিয়াকে ছুরি হাতে এক জায়গায় দাঁড়িয়ে কাঁপতে দেখে তাকে আটক করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102