ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

পুরুষ দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে ২০০০ সালে। এর প্রায় দুই দশক পর টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সম্প্রতি শেষ হওয়া আইসিসির এক বৈঠকে পূর্ণ সদস্য দেশের নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এতদিন কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতেন সালমা খাতুন-জাহানারা আলমরা। ওয়ানডে ফরম্যাটে ২০১৯ সালের এশিয়া কাপও জেতেন তারা। এবার ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্টেও মাঠে নামবে বাংলাদেশের নারীরা।

আইসিসি বৃহস্পতিবার ১ এপ্রিল তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ সদস্যদের নারী দলকে ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

টেস্ট স্বীকৃতি পেয়েছে এখন পর্যন্ত দশ দেশের নারী দল। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল।

এই ব্যাপারে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে বলেন, ‘এখন থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট খেলতে আর কোনো বাধা নেই। বাকি দলগুলোর মতো এখন থেকে আমরা তিন ফরম্যাটেই খেলার জন্য দল তৈরি করব।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102