ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেঘনায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

কুমিল্লার মেঘনা উপজেলার নাজমা বেগম (৫০) নামে এক নারীকে হত্যার দায়ে ভাওরখোলা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকালে ঢাকার হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকা থেকে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করে কুমিল্লা পুলিশ। মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।
নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি, ও শীর্ষ সন্ত্রাসী গত বুধবার অস্ত্র মামলায় কুমিল্লা ডিবি পুলিশ ও মেঘনা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করেন।
জানা গেছে, ভাওরখোলা গ্রামে গত ১৯শে ফেব্রুয়ারি নাজমা বেগম (৫০) নামে এক নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের দিন ভাওরখোলা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় আব্বাসীকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন মেঘনা থানার এস আই নাজিম উদ্দিন।
মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল দুটি মামলায় ওই চেয়ারম্যান উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিনে রয়েছেন। তবে বাদীপক্ষ ওই জামিন বাতিলের জন্য আপিল করেন। এরই পরিপ্রেক্ষিতে ওই চেয়ারম্যানের অস্ত্র মামলার আগাম জামিন আপিল বিভাগ স্থগিত করেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য গত দু’দিন আমরা তাকে গোয়েন্দা নজরদারিতে রাখি। গত বুধবার বিষয়টি নিশ্চিত হওয়ার পর, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102