ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট সীমান্তে অস্ত্রসহ ২ ভারতীয় আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তবর্তী এলাকা থেকে ৩টি একনলা বন্দুক, ১৬ পিস শিসাগুলি ও ধারালো দা’সহ দুই ভারতীয় খাসিয়াকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার বাংলাদেশ সীমান্তবর্তী ১৩২৪নং মেইন পিলারের অভ্যন্তর থেকে তাদের আটক করে লোভাছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। এরপর রাত ৯টার দিকে আটককৃতদের কানাইঘাট থানায় সোপর্দ করে বিজিবি।

আটকরা হলেন- শ্রী তাও (৬৫) ও শ্রী ব্রাজিল (৪৯)। তারা ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই জেলার উকিয়াং থানার বটছড়া খাসিয়া পুঞ্জির বাসিন্দা।

লোভাছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাইফুল খাঁন জানান, বাংলাদেশ সীমান্তের ওপারে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের বেশ কিছু খাসিয়ারা বাংলাদেশের ভেতরে অস্ত্রশস্ত্র নিয়ে অনাধিকার প্রবেশ করে। এতে তিনিসহ সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদেরকে আটকের চেষ্টা করলে দুইজন ছাড়া বাকিরা পালিয়ে যায়। এসময় ৩টি একনলা বন্দুক, ১৬টি শিসার গুলি, ৩টি ধারালো দা ও ১টি ছোরাসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাইফুল খাঁন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও অবৈধ অনুপ্রবেশের দায়ে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, দুই ভারতীয় খাসিয়ার বিরুদ্ধে থানায় অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশের দায়ে দু’টি পৃথক মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102