ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা ১৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে দশম শ্রেনীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরের দিকে ওই ছাত্রীর নানা হাফেজ মো. আলমগীরের বাড়িতে এই ঘটনা ঘটে। তামান্নাকে মারধর করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারনা চালানোর অভিযোগ করেন তার বাবা রফিকুল ইসলাম টিপু। তবে এই অভিযোগ অস্বীকার করেন তামান্নার মা জাকিয়া বেগম।

পারিবারিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে তামান্না রাতভর ফোনে কারও সাথে কথা বলতো, আবার কখনও ফেসবুক কিংবা ইউটিউব চালাতো। দিনের বেলায় ঘুমাতো। এই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর ১টার দিকে ঘুম থেকে ওঠে সে। পরে সে বাসার দোতালায় ওঠে।
বিকেল সোয়া ৩টার দিকে তামান্নার মা অফিস থেকে বাসায় ফেরার পর মেয়ের খোঁজে দোতালায় গিয়ে দেখেন সে আত্মহত্যা করেছে। পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মা জাকিয়া বেগম জানান, তামান্না খুব ইমোশনাল ছিলো। রাত জেগে সে কারও সাথে কথা বলতো, ফেসবুক কিংবা ইউটিউব চালাতো। এ কারনে গত শব-ই বরাতের রাতে রাগ করে তামান্নার ফোনের হেড ফোন ছিড়ে ফেলেন তিনি। পরে আবার মেয়ের আবদারে পুরনো একটা হেডফোন দেন তিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে তাকে কোন ধরনের বকা দেয়া হয়নি বলে দাবি তার। তামান্নার আত্মহত্যার সুনির্দিস্ট কোন কারণ বলতে পারছেন না জাকিয়া বেগম।

তামান্নার বাবা রফিকুল ইসলাম টিপুর অভিযোগ, তার মেয়েকে তার নানী ও মামা মিলে মারধর করে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারনা চালিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে তাকে মারধর কিংবা হত্যা করার কথা অস্বীকার করেন তামান্নার মা জাকিয়া বেগম।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, তামান্নার মৃত্যু রহস্য উদঘাটনে তার লাশের ময়না তদন্ত করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102