ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিমান্ড শেষে নিপুণ রায় কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে বাসে আগুন দেয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া অপর আসামি হলেন- হাজী আরমান হোসেন। শুক্রবার দুইদিনের রিমান্ড শেষে তাদেরকে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই সুদীপ কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৯শে মার্চ নিপুণ রায়কে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর হাজারীবাগ থানায় করা মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮শে মার্চ বিকালে রাজধানীর রায়েরবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102