ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুরির অভিযোগে গাছে বেঁধে শিশু নির্যাতনের ছবি ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

রাজশাহীর চারঘাট উপজেলায় পুকুর থেকে মাছ চুরির অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।

নির্যাতনের শিকার ওই কিশোর উপজেলার উত্তর মেরামাতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা চারঘাট পৌরসভার মেরামাতপুর মহল্লার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছেন।

শুক্রবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার মেরামাতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি গাছের সঙ্গে বাঁধা সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই কিশোর তার বন্ধুদের নিয়ে মেরামাতপুর গ্রামের জহিরুল ইসলামের পুকুরে গোসল করতে যায়। তার কিছুক্ষণ পরই পুকুরের মালিক সেখানে আসেন। এ ভুক্তভোগী কিশোরের বন্ধুরা পালিয়ে যায়। পরে কিশোরকে কান ধরে পুকুরপাড়ে নিয়ে আসেন জহিরুল। সেখানে শিশুটিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। ঘণ্টা খানেক বেঁধে রাখার পর ঘটনাটি দেখে স্থানীয় লোকজন ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে জহিরুল ইসলাম ওই কিশোরকে গাছে বেঁধে রাখার দৃশ্য ফেসবুকে শেয়ার করেন।

এ বিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, আমার পুকুর থেকে প্রায় সময়ই মাছ চুরি হচ্ছে। আজ দুপুরে ওই ছেলেসহ আরও কয়েকজন মাছ চুরি করছিল। এ সময় আমি তাকে হাতেনাতে ধরি। ভবিষ্যতে যাতে আর অপরাধ না করে সেজন্য আমি তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে একটু শাস্তি দিয়েছি।

শিশুটির নির্যাতনের ছবি ফেসবুকে দিয়েছেন কেনো জানতে চাইলে তিনি বলেন, ছবি ফেসবুকে শেয়ার করেছি, যাতে করে এ ছবি দেখে অন্যরা সচেতন হয়।

ওই কিশোরের বাবা বলেন, চুরির অপবাদ দিয়ে তার ছেলেকে গাছে বেঁধে মারধর করেছে জহিরুল। কিন্তু আমার ছেলে সেখানে গোসল করতে গিয়েছিল। সে এখন স্বাস্থ্য কেন্দ্রে আছে।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আমি কিছুক্ষণ আগেই ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ দিলেই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102