ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুচির বিরুদ্ধে আবারও মামলা সামরিক জান্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও একটি মামলা করেছে সামরিক জান্তা সরকার। সরকারি গোপন নথি ফাসের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সু চির আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

সু চির আইনজীবী দলের প্রধান খিন মং জ টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, সু চি, তার তিন সাবেক মন্ত্রী এবং আটককৃত অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ার নাগরিক সিন টার্নেলের বিরুদ্ধে ইয়াঙ্গুনের আদালতে সরকারি গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। দুদিন আগে নতুন এই মামলা সম্পর্কে তিনি জানতে পেরেছেন। মামলায় দোষী সাব্যস্ত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। এরপর সু চি ও দেশটির রাষ্ট্রপতিসহ কয়েকজন মন্ত্রীকে আটক করে। পরবর্তীতে সু চির বিরুদ্ধে ঘুস গ্রহণসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়।

আটকের দিনই সু চির বিরুদ্ধে ছয়টি রেডিও অবৈধভাবে আমদানি এবং করোনাভাইরাস প্রটোকল ভঙ্গের অভিযোগে মামলা করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে আরও দুটি মামলা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102