ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমার নামে অনেক মামলা, আমি এতেই খুশি: বাবুনগরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

নিজের নামে অনেক মামলা থাকার পরেও খুশি আছেন বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি জেলের অপেক্ষায় আছেন বলেও মন্তব্য করেছেন।

শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারী জেলা পরিষদ মার্কেটের সামনে আয়োজিত বিখোভ সমাবেশে তিনি এই কথা বলেন।

বাবুনগরী বলেন, যারা ইসলামবিরোধী এবং বিনা উস্কানিতে মাদ্রাসার ছাত্রদের গুলি করে হত্যা করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। বাংলাদেশ স্বাধীন, গণতান্ত্রিক রাষ্ট্র। এ রাষ্ট্রে মিছিল-মিটিং করা, দাবি পেশ করার শতভাগ অধিকার রয়েছে। আন্দোলনে ছাত্রদের গুলি করার অধিকার কোনো প্রশাসনের নেই।

তিনি আরও বলেন, এ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। এদেশে সব ধর্মের মানুষ থাকতে পারবে কিন্তু নাস্তিকরা থাকতে পারবে না। সরকার এবং আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে নাস্তিকরা।

এর আগে হেফাজতের সমাবেশকে ঘিরে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক বন্ধ রাখে পুলিশ। এতে সড়কের উভয় প্রান্তে তৈরি হয় যানজট।

#বার্তা বাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102