ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতিরঝিলে প্রাইভেট কারে নারীর লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৭৪ বার পঠিত

রাজধানীর হাতিঝিলের আমবাগান এলাকায় ঝিলিক আলম (২৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী সাকিব আলমকে (৩৮)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) সকালের দিকে হাতিরঝিলের আমবাগান এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পরে প্রাইভেট কারের পেছনের সিটে থাকা অবস্থায় ঝিলিক আলমকে পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. গোলাম কুদ্দুস জানান, আমরা সকালে খবর পেয়ে হাতিরঝিলের আমবাগান এলাকায় এসে দেখতে পাই একটা প্রাইভেট কার ফুটপাতে উঠে গেছে । প্রাইভেট কারটি চাকাও পাংচার হয়ে ফুটপাতে উঠে গেছে। পেছনের সিটে শুয়ে থাকা অবস্থায় এক মহিলাকে দেখতে পাই। পরে সাকিব আলম বলেন, আমার স্ত্রী আহত হয়েছে। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ঝিলিককে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, গুলশান-২ এর ৩৬ নাম্বার রোডের ২২/সি নাম্বার বাড়িতে থাকতেন।

নিহতের স্বামী সাকিব আলম জানান, সকালে গুলশানের বাসা থেকে বের হলে হাতিরঝিল আমবাগান এলাকায় গাড়ির চাকা ব্রাস্ট হয়ে প্রাইভেট কারটি ফুটপাতে উঠে যায়।
এরপর সে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মহিলা সড়ক দুর্ঘটনায় এখানে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ তার স্বামী শাকিব আলমকে আটক করে থানায় নিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102