২৬শে মার্চকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।
শুক্রবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে এক বার্তায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান।
ঘোষণাপত্রে বলা হয়, ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। এ দিন বাংলাদেশের জনগণ স্মরণ করছে তাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা- যার মাধ্যমে তাদের দেশ স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে।
ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাসের অবদান রয়েছে উল্লেখ করে বার্তায় আরও বলা হয়, শহরটির ‘পাসপোর্ট ডিসি’, ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এম্বেসি ট্যুর’, ‘দ্য এম্বেসি চিফ চ্যালেঞ্জ’, ‘দ্য এম্বেসি অ্যাডপশন প্রোগ্রাম’-সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ দূতাবাসে। এই বিশেষ দিনে আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ২০১৯ সালের ২৬ মার্চ কে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা দিচ্ছি।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।