ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদিকে বিপদে ফেলে পালাচ্ছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪৫ বার পঠিত

উপসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ঢেলে সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ওই অঞ্চল থেকে অন্তত তিনটি প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তারা জার্নালকে জানিয়েছেন, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে অন্তত একটি প্যাট্রিয়ট অ্যান্টি-মিসাইল ব্যাটারি সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমন ও ইরাক থেকে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে রকেট ও ড্রোন হামলা বেড়ে যাওয়া সত্ত্বেও এ কাজ করলো ওয়াশিংটন।

সূত্রগুলো পত্রিকাটিকে জানিয়েছে, একটি বিমানবাহী রণতরী এবং নজরদারি ব্যবস্থাকেও মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেয়া হয়েছে। অন্য অঞ্চলে সামরিক প্রয়োজনীয়তা এবং এই অঞ্চল থেকে নিজেদের উপস্থিতি কমানোও এর একটি কারণ।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ অবশ্য সামরিক উপস্থিতি কমিয়ে আনার বিষয়টি মিডল ইস্ট আইকে নিশ্চিত করেনি। তবে তারা জানিয়েছে, বিশ্বজুড়ে মার্কিন কর্মকাণ্ডের জন্য সম্পদ বরাদ্দকৃত সামরিক উপস্থিতি হুমকি এবং সুযোগ-সুবিধার ভিত্তিতে অগ্রাধিকার পেয়ে থাকে।

পেন্টাগনের মুখপাত্র কমান্ডার জেসিকা এল ম্যাকনাল্টি বলেছেন, আমাদের বাহিনী মোতায়েনের ক্ষেত্রে আমরা কৌশলগত অ্যাপ্রোচ নেয়া অব্যাহত রেখেছি। এজন্য বিভিন্ন বিষয় মাথায় রেখে আমরা সে অনুযায়ী সবকিছু ঢেলে সাজাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102