ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ এপ্রিল) দুপুর থেকে এ ঘোষণা কার্যকর হচ্ছে। এদিকে সরকারের লকডাউনের সাথে সাথেই বন্ধ হচ্ছে উত্তরাঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বিনোদনকেন্দ্রগুলো।

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সুপারভাইজার শরিফুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহী সিটি মেয়রের নির্দেশে চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে বনভোজনসহ সবধরনের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। শনিবার দুপুর থেকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হলে উত্তরাঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রত্নতত্ত্ব নিদর্শন অধিদপ্তরের উত্তরাঞ্চলের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মহাস্থানগড় এবং পাহাড়পুর সেখানকার জেলা ম্যাজিস্ট্রেট আগেই বন্ধ করে রেখেছেন। রোববার সাপ্তাহিক ছুটি। সোমবার থেকে লকডাউন শুরু হওয়ায় সবগুলোই বন্ধ হয়ে যাবে।

তিনি আরো জানান, পরবর্তীতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এগুলো খোলা হবে। লকডাউন বাড়লে এগুলো বন্ধ থাকবে। লকডাউন শেষে পরিস্থিতি স্বাভাবিক হলেই কেবল খোলা হবে।

এদিকে শহরের পদ্মানদীর টি-বাঁধের টুরিস্ট স্পট বন্ধ থাকবে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ রাজশাহী রিজিয়ন। এ নিয়ে শুক্রবার বিকেলে মাইকিং করেছে টুরিস্ট পুলিশ। করোনা পরিস্থিতি বিবেচনায় টি-বাঁধ টুরিস্ট স্পট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102