ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউনে বন্ধ থাকবে বইমেলা : কে এম খালিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

সরকার ঘোষিত লকডাউনের সময় বইমেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ শনিবার (৩রা এপ্রিল) তিনি এ কথা জানান।

এর আগে, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় আগামী ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে সরকার। শনিবার সকালে, নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘করোনার বিরাজমান পরিস্থিতিতে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে। আজ সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবেন।’

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বইমেলা, সব ধরনের বিনোদনকেন্দ্র ও সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ করে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এবারের বইমেলার মূল থিম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। তবে ছুটির দিন মেলা শুরু হয় সকাল ১১টা থেকে। মেলা চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের ১৫ লাখ বর্গফুট জায়গাজুড়ে এবারের বইমেলার আয়োজন করা হচ্ছে। মেলায় এক ইউনিটের স্টল ২৮৬টি, দুই ইউনিটের স্টল ১৪১টি, তিন ইউনিটের স্টল ৫৪টি ও চার ইউনিটের স্টল পায় ২৬টি প্রতিষ্ঠান।

সব মিলিয়ে এবারের মেলায় ৫২৬টি প্রতিষ্ঠানকে ৮৩৪ ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া মেলায় থাকছে ৩৩টি প্যাভিলিয়ন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102