ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাবাডিতে কেনিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। কাবাডিতে প্রথমবার কোন আন্তর্জাতিক টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের দল। বঙ্গবন্ধু কাপের ফাইনালে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা।

জাতীয় খেলা কাবাডি অথচ এ খেলায় এতোদিন ছিলো না কোন আন্তর্জাতিক সাফল্য। দীর্ঘ পথচলা শেষে এলো কাঙ্ক্ষিত সাফল্য, তাও স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে। বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক আসরের অপরাজিত চ্যাম্পিয়ন লাল সবুজের বাংলাদেশ।

স্বাগতিকদের এ জয়টি এসেছে অবিশ্বাস্যভাবে। ভলিবল স্টেডিয়ামে ফাইনালের চাপ শুরুতে নিতে পারেনি লাল-সবুজের দল। কেনিয়ার অতি আক্রমণাত্মক কৌশলের কাছে বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে স্বাগতিকরা পিছিয়ে ১৮-১০ পয়েন্টে।

বিরতিতে কোচের কথায় বদলে যায় বাংলাদেশ। ভিন্ন কৌশল আর পাল্টা আক্রমণে ঘুড়ে দাঁড়ায় লাল সবুজের দল। একচ্ছত্র আধিপত্যে ২ লোনাসহ ৩৪-২৮ পয়েন্টে বিজয়ের গল্প রচনা করে তুহিন-আরদুজ্জামানরা।

বাংলাদেশের কোচ সাজুরাম গয়াত বলেন, সেরা দল হিসেবেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ছেলেদের প্রতি আমার বিশ্বাস ছিলো। সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে তারা। আশা করি ভবিষ্যতে বাংলাদেশ তাদের হারানো গৌরব ফিরে পাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102