ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পর্তুগালে পর্যটকদের জন্য অনলাইন প্লাটফর্ম চালু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

পর্যটক আকর্ষণ ও পর্যটকদের ভ্রমণ সহজ করতে বেশকিছু নতুন উদ্যোগ নিয়েছে পর্তুগাল সরকার। এতদিন দেশটিতে হোটেল বুকিংসহ নানা পরিষেবা বাতিল করতে হতো পর্যটকদের। বাতিল হয়ে যাওয়া পরিষেবার প্রদেয় অর্থ ফেরত পাওয়ার জন্য পর্যটকদের অনেক বিড়ম্বনায় পড়তে হতো।

পর্যটকদের এসব বিড়ম্বনা থেকে মুক্তি দিতে সিমপ্লেক্স প্লাস প্রোগ্রামের আওতায় একটি অনলাইন প্লাটফর্ম চালু করা হয়েছে। এখন থেকে বাতিল পরিষেবার অর্থ ফেরত না পেলে এ প্লাটফর্মে আবেদন করা যাবে। আবেদনকারীর (ভ্রমণকারী, এজেন্ট বা ট্যুরিজম প্রতিষ্ঠান) পক্ষে পরিষেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অর্থ ফেরতের ব্যবস্থা করবে ট্যুরিজম ডে পর্তুগাল।

এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে পর্তুগালের পর্যটন মন্ত্রী রিতা মার্কেস।

বিবৃতিতে তিনি বলেছেন, নতুন এ প্লাটফর্মটি পর্যটন সেবার মান বাড়িয়ে তুলবে। এর মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে। এতে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব। ফলে পর্যটকরা এখানে আসতে উৎসাহ পাবেন।

প্রসঙ্গত, ইউরোপের দেশগুলোর মধ্যে পর্যটন অধ্যুষিত দেশ পর্তুগাল। প্রতি বছর লাখ লাখ পর্যটক দেশটিতে ভ্রমণ করেন। দেশটির আয়ের অন্যতম উৎস পর্যটন খাত। অভিবাসন বান্ধব এই দেশে সহজেই নাগরিকত্ব মেলে। উচ্চ শিক্ষারও যথেষ্ট সুযোগ রয়েছে দেশটিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102