ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে ‘বিকাশ প্রতারক’ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

অভিনব কায়দায় বরিশালের এক ব্যক্তির সঙ্গে ‘বিকাশ প্রতারণা’ করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারায়নগঞ্জ থেকে প্রতারক চক্রের প্রধান হোতা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে বরিশাল সিআইডি পুলিশ।

শুক্রবার (০২ এপ্রিল) রাতে নারায়নগঞ্জের ফতুল্লার কুতুবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার শাহাপুর গ্রামের মো. ইয়াসিনের ছেলে।

তার বিরুদ্ধে বিকাশ প্রতারণার অভিযোগে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর বরিশালের বাকেরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন মো. শাহজাহান হাওলাদার নামে প্রতারিত এক ব্যক্তি।

বরিশাল সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মো. হাতেম আলী জানান, ২০২০ সালের ১০ আগস্ট শাহজাহান হাওলাদারের মোবাইলে কল করে প্রতারক চক্র চটকদার প্রলোভন দেখিয়ে কৌশলে তার বিকাশের গোপন নম্বর (পাসওয়ার্ড) নেয়।

এরপর তার মোবাইলের বিকাশে থাকা প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৫ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন শাহজাহান। মামলা দায়েরের ৭ মাসের ব্যবধানে ওই চক্রের প্রধান আসামি রফিকুলকে গ্রেফতার করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102