ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মারধরের ভয়ে পানিতে ডুবে ফকিরের মৃত্যু, আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মারধরের ভয়ে পালাতে গিয়ে খালের পানিতে ডুবে খালেক গাজী (৬৫) নামের এক ফকিরের মৃত্যু হয়েছে। তিনি দ্রুত সাঁতরে খাল পার হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি আর খাল থেকে জীবিত উঠতে পারেননি।

শনিবার দুপুরে সদর ইউনিয়নের উত্তরকাজীর হাওলা আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে ওই ফকিরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য লাল মিয়া (৪৫) ও মোটরসাইকেল চালক নাজমুলকে (২২) আটক করেছে পুলিশ। তাদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বাসিন্দা খালেক ফকির দীর্ঘদিন ধরে ঝাঁড়-ফুক দিয়ে জ্বিন ও ভূত তাড়ানোসহ নানা রোগের ফকিরালি চিকিৎসা করতেন। মাস খানেক আগে তিনি পূর্ব বাহেরচর গ্রামের লাল মিয়ার ছেলে আল আমীনের ভূত ছাড়ানোর কথা বলে ২০ হাজার টাকা নেন। কিন্তু কথিত রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় সে টাকা ফেরত পাওয়ার জন্য লাল মিয়া চাপ দিচ্ছিল। এ কারণে খালেক ফকির পালিয়ে বেড়াচ্ছিলেন। ঘটনার কিছু আগে খালেক ফকিরকে খুঁজতে দুজন লোক তার বাড়িতে আসে। এ সময় খালেক ফকির মারধরের ভয়ে খাল সাঁতরে পালাতে গিয়ে মারা যান।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102