ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেলখানায় বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা- সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পওয়ায় আবারও জেলখানায় বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা- সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। দেশের ৬৮টি কারাগারে অধিদপ্তর থেকে বিশেষ বার্তার মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন এ তথ্য জানান।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার আবারও বন্ধ ঘোষণা করা হলো। এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে চলতি বছরের মার্চে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়।

তিনি আরও বলেন, পরিস্থিতি ভালো হলে আবারও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে বন্দিরা। তবে আগের মতোই নিয়ম অনুযায়ী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102