ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলায় টমটম চালককে মারধরের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হওয়াকে কেন্দ্র করে মোংলায় টমটম চালককে মারধর করার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই চেয়ারম্যান প্রার্থী একরাম ইজারাদারের বিরুদ্ধে থানায় অভিযোগও হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন টমটম চালক নজরুল শেখ।

এর আগে শুক্রবার রাতে স্থানীয় চটেরহাট বাজারে নজরুলকে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হওয়া একরাম ইজারাদার বেধড়ক মারপিট করে।

মোংলা থানারও ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, একরাম ইজারাদারের বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে।

থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার রাতে বাঁশতলা বাজারে এক চায়ের দোকানে বসে টমটম চালক নজরুল অন্যদের সাথে স্থগিত হওয়া ইউপি নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। এসময় সুন্দরবন ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হওয়া একরাম ইজারাদারের এখন কি হবে এসব আলোচনাও উঠে আসে।

বিনা ভোটের চেয়ারম্যান সম্পর্কে এসব আলোচনা মেনে নিতে পারেনি একরাম ইজারাদার। টমটম চালক নজরুলকে খবর দিয়ে ওই দিন রাতে চটেরহাট বাজারে ডেকে তিনি বেধড়ক মারপিট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে একরাম ইজারাদারকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে টমটম চালককে মারধরের ঘটনার বিচারের দাবিতে আজ (শনিবার) বাঁশতলা বাজারে বিক্ষোভ করেন স্থানীয়রা। এসময় তারা একরামকে গ্রেফতারের দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102