ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজতের বিরুদ্ধে ইসলামী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

১০ দফা দাবির অন্যতম হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতের কর্মসূচি পালনকালীন হেফাজতে ইসলামের ব্যানারে মানুষ হত্যার উসকানিসহ মধ্যযুগীয় তাণ্ডব সৃষ্টিকারীর হুকুমদাতাদের গ্রেফতার এবং প্রকৃত মাস্টারমাইন্ডদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

একজন বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বিগত বছরব্যাপী ওয়াজের নামে হেলিকপ্টার সওয়ারীদের আয়ের উৎস খুঁজে বের করতে হবে।

গোটা কয়েক উগ্রবাদীর কারণে কওমি মাদ্রাসাগুলোর নিরীহ ছাত্র কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শফির হত্যা মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে হবে। ৫ মে শাপলা চত্বরের ঘটনায় যারা অনুপ্রবেশকারীদের ষড়যন্ত্রে বিভিন্ন মামলার আসামি হয়েছেন তাদের সাধারণ ক্ষমা করতে হবে। তাদের বিরুদ্ধে হত্যা ও অগ্নিসংযোগের মামলা ছাড়া সব মামলা প্রত্যাহার করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের আওতায় চাকরিচ্যুত দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে এবং দেশে সব মসজিদের জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102