ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামুনুলের ঘটনায় থানায় হামলা, ৫ পুলিশ আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাতক থানায় কর্তব্যরত পুলিশ সদস্য রাকিব, সাইফুল দিলশাদ, সুবল ও রবিউল আহত হয়েছেন। তাদের মধ্যে রাকিব পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

ছাতক থানার পুলিশ জানায়, শনিবার (৩ এপ্রিল) রাত ৮টার থেকে হেফাজতের কর্মী-সমর্থকরা আল্লামা মামুনুল হকের সমর্থনে শহরে বাস স্টেশনরোড এলাকায় মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় শহরে দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘটনায় পুলিশের ৫ জন সদস্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন আহতদের মধ্যে পুলিশ সদস্য রাকিব গুরুতর আহত হয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, মিছিলকারীরা পুলিশের ৫ সদস্যের ওপর হামলা করে আহত করেন। তারা মিছিল শেষে সুরমা নদীপাড় হয়ে যাওয়ার সময় থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। থানা ভবনের সেবাচত্বরের গোলঘর ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। ছাতক শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। এ ছাড়া ছাতকের জাউয়াবাজার ও দিরাইয়ে হেফাজত সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102