ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইংলিশ প্রিমিয়ার লিগে রিয়ালের জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হলো চেলসি। রেলিগেশন অঞ্চলে থাকা ওয়েস্টব্রুম উইচের কাছে ৫-২ গোলে হারলো ব্লুরা। অন্যদিকে, লা লিগায় এইবারের বিপক্ষে ২-০ গোলের প্রত্যাশিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে বার্সাকে টপকে টেবিলের দুয়ে উঠে এলো জিদান বাহিনী।

চেলসির কোচ হয়ে আসার পর সময়টা দারুন যাচ্ছিল কোচ থমাস টাচেলের। কিন্তু এবার আর প্রত্যাশার প্রাপ্তি ঘটলো না। সব প্রতিযোগিতা মিলে ১৪ ম্যাচ পর হারের তেঁতো স্বাদ পেলো ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগে উড়তে থাকা চেলসিকে স্টামফোর্ড ব্রিজে গুড়িয়ে দিলো রেলিগেশন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রুমউইচ।

অথচ ঘরের মাঠে ম্যাচের শুরুতেই আধিপত্য ছিল চেলসির। ২৭ মিনিটে মার্কোস আলোনসোর ফ্রি কিক গোল পোস্টে বাধা পেলেও, ফিরতি বল জালে জড়ান পুলিসিক। অবশ্য মিনিট দুয়েক পর বড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রতিপক্ষের ফুটবলারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা। ১০ জনের দলে পরিণত হয় চেলসি।

এরপর প্রথমার্ধের শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ব্রুমউইচ। দলের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড ম্যাথেউস পেরেইরা।

বিরতির পরও অতিথিদের ঝলক। ৬৩ মিনিটে দারুণ ভলিতে ব্যবধান বাড়ায় বদলি হিসেবে মাঠে নামা রবিনসন। ৫ মিনিট পর কাউন্টার অ্যাটাকে গোল করেন ওয়েস্ট ব্রুমউইচের জিয়াগনি। স্কোর লাইন দাঁড়ায় ৪-১।

পিছিয়ে পড়ে আক্রমণ শানায় চেলসি। ৭১ মিনিটে টিমো ওয়ের্নারের অ্যাসিস্টে জালের ঠিকানা খুঁজে নেন মাউন্ট।

এরপর দুদলই অ্যাটাকিং ফুটবল খেলে। যদিও যোগ কার সময়ে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আইরিস ফরোয়ার্ড রবিনসন।

এদিকে, স্প্যানিশ লা লিগায় প্রত্যাশিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে শুরুতেই আক্রমণাত্নক ফুটবল খেলে লস ব্লাঙ্কসরা। যদিও গোলের দেখা পেতে ৪১ মিনিট অপেক্ষা করতে হয় জিদান শিষ্যদের। ক্যাসেমিরোর অ্যাসিস্টে গোল করেন অ্যাসেনসিও।

বিরতির পরও উজ্জীবিত রিয়াল শিবির। ৭৩ মিনিটে ভিনিসিয়াসের পাসে ব্যবধান দ্বিগুন করেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিদান বাহিনী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102