ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিবারের আপত্তিতে অভিনয় ছাড়তে বাধ্য হলেন মৃদুলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

অভিনয়জগতকে বিদায় জানালেন সুচিস্মিতা মৃদুলা। পরিবারের আপত্তির কারণে তিনি অভিনয় ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, তিন বছর আগে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নামে একটি ছবিতে জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করেন মৃদুলা। ছবিটি মুক্তি পায়নি এখনও।

এর মধ্যেই ছবিটির নাম দুবার পরিবর্তন হয়েছে। প্রথমে ছবিটির নাম রাখা হয় ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’। এরপর নাম রাখা হয়‘ একটা প্রেম দরকার’। পরে আবার পরিবর্তন করে রাখা হয় ‘বিদ্রোহী’।

সম্প্রতি ‘বিদ্রোহী’ নামেই ছবিটির একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গানটিতে শাকিব ও মৃদুলাকে ঠোট মেলাতে দেখা গেছে। আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি।

কিন্তু মুক্তির আগেই মৃদুলা জানালেন, তিনি আর সিনেমাতে অভিনয় করবেন না তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মৃদুলা একটি গণমাধ্যমকে বলেছেন, পারিবারিক কারণেই মিডিয়া ছাড়ছি। কারণ আমার পরিবার চাইছে না আমি আর মিডিয়ায় কাজ করি।

তিনি বলেন, আমার ইচ্ছে ছিল সিনেমায় ভালো কিছু করার। শাকিব ভাইয়ার মতো সুপারস্টারের সঙ্গে কাজের সুযোগও পেয়েছি। প্রথম ছবিতেই চেষ্টা করেছি ভালো কিছু করার। কিন্তু এ অঙ্গনে আর স্থায়ী হওয়া হচ্ছে না।

‘ইচ্ছা থাকলেও এ মাধ্যমে আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। কিছুদিন আগে আমার বাগদানও হয়ে গেছে। আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাই। তবে মিডিয়ায় আর দেখা যাবে না এটা নিশ্চিত করেই বলতে পারি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102