ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিডিও দেখে বুঝা যাচ্ছে এটি পরিকল্পিত: বাবুনগরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে স্ত্রীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে অবরুদ্ধ করে হেনস্থা করার ঘটনায় কড়া সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর, দারুল উলূম হাটহাজারীর শিক্ষা পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শনিবার (৩ এপ্রিল) রাতে এক প্রতিক্রিয়ায় আল্লামা বাবুনগরী বলেন, মামুনুল হকের মতো একজন আলেমের অপমানে আলেম সমাজ এবং তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার ওপর এতবড় অপবাদ আলেম সমাজ ও তৌহিদী জনতা কখনোই মেনে নেবে না। মনে রাখতে হবে, কাউকে অপবাদ দেয়া বড় একটি অপরাধ। এসময় তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জুনায়েদ বাবুনগরী বলেন, বিভিন্ন ভিডিও ক্লিপসে দেশবাসী দেখেছে সন্ত্রাসীরা কিভাবে তার ওপর হামলা করেছে। তাদের হামলার ধরণ দেখে এটি একটি পরিকল্পিত হামলা বলেই মনে হয়েছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে আমার দাবি হচ্ছে, অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।

এর আগে শনিবার বিকেল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেছিল স্থানীয় লোকজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102