ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩য় বারের মতো লকডাউনে ফ্রান্স

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনার ভিন্ন ভিন্ন ধরন। এমন পরিস্থিতিতে তৃতীয়বারের মতো জাতীয় লকডাউনে প্রবেশ করেছে ফ্রান্স।

আগামী চার সপ্তাহ দেশটিতে সব স্কুল ও অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। দেশটিতে ক্রমবর্ধমান করোনা রোগীর সংখ্যা সামাল দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ফ্রান্সের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে গুরুতর অসুস্থ করোনার রোগীর সংখ্যা একসাথে ১৪৫ জন বেড়েছে। গত পাঁচ মাসে একদিনে এত গুরুতর রোগী বাড়েনি। এমতাবস্থায় হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

ফ্রান্সে এ মুহূর্তে প্রায় পাঁচ হাজার করোনা রোগী আইসিউতে আছেন। এছাড়া, শুক্রবার নতুন শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৬৭৭ এবং প্রাণ হারিয়েছেন ৩০৪ জন।

শনিবারে লকডাউনের বিধিনিষেধ এলেও আগামী মঙ্গলবার থেকে কোনো অকাট্য কারণছাড়া ফ্রেঞ্চ নাগরিকরা নিজ বাড়ি থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে যেতে পারবেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102