ads
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হতাশার সফর শেষে দেশে ফিরল টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

হতাশার সফর শেষ করে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার সকালে ঢাকায় পা রেখেছে মাহমুদউল্লাহ-মুশফিকরা।

টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক দলের সঙ্গে ফেরেননি। তারা কয়েকটি দিন ছুটি কাটিয়ে দল শ্রীলঙ্কায় টেস্ট সফরে যাওয়ার কয়েক দিন আগে ঢাকায় ফিরবেন।

নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করে বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়। এরপর টি-টোয়েন্টিতেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পায় টাইগাররা।

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে ১২ এপ্রিল। নিউজিল্যান্ড সফরের মতো এই সিরিজেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেই সময়টায় আইপিএল খেলবেন তিনি। লঙ্কা সফরে থাকছেন না ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমানও। তিনিও আইপিএলে থাকবেন, খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102