ads
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক সপ্তাহের লকডাউন কঠোরভাবে মানতে হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন কঠোরভাবে মানতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুরে, জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে একথা আহ্বান জানান তিনি।

সংসদ অধিবেশনে দেয়া ভাষণে শেখ হাসিনা বলেন, “করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এটি সামলাতে সবাইকে এগিয়ে আসতে হবে। আগে বয়স্করা সংক্রমিত হতো কিন্তু এখন তরুণ ও শিশুরা সবাই আক্রান্ত হচ্ছে। দ্বিতীয় ঢেউ সামলাতে মানুষের কিছুটা সমস্যা হবে। কিন্তু তারপরও জীবনটা অনেক বড়। জীবনটা আগে। মানুষের জীবন বাঁচাতে হবে।

এ সময় তিনিও কিছু নির্দেশনা দিয়ে বলেন, স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিয়ে-শাদি, অনুষ্ঠান সবই বন্ধ রাখতে হবে। যেখানে ভিড় হয় সে জায়গা এড়িয়ে চলতে হবে। বাজারে বা বাইরে গেলে ঘরে ফিরে গরম পানির ভাপ নিতে হবে। পর্যটন সম্পূর্ণভাবে বন্ধ। বিমানে করে বিদেশ থেকে কেউ এলে তাকে কোয়ারেন্টিন করতে হবে। অবাধে চলাফেরা শুরু করেছে। এগুলো বন্ধ করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102