ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভ্যাকসিন নেওয়ার ২ মাস পর করোনায় আক্রান্ত এমপি চুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

ভ্যাকসিন নেওয়ার এক মাস ২২ দিন পর বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

রোববার সকালে মেহের আফরোজ চুমকির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী এবং কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।

জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচির শুরু হয়। প্রথম দিনই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের শরীরে করোনা ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে কালীগঞ্জ উপজেলায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছিলেন মেহের আফরোজ চুমকি।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধুরী এবং কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির করোনার কোনো উপসর্গ ছিল না।

৪ এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে শনিবার সকালে ঢাকায় সংসদ সচিবালয় চিকিৎসাকেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এর পর থেকে তিনি ঢাকায় তার বাসায় আইসোলেশনে রয়েছেন। মেহের আফরোজ চুমকি সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিনই মেহের আফরোজ চুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে কালীগঞ্জ উপজেলায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।

তিনি বলেন, এ পর্যন্ত কালীগঞ্জের চার হাজার ৮৬৭ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৬৩১ জন এবং সুস্থ হয়েছেন ৫৭৫ জন। কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭ জনের।

এ ছাড়া কালীগঞ্জে এ পর্যন্ত ১০ হাজার ২০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

#jugantor

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102