ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে টপকে শীর্ষে ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৪১ বার পঠিত

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলকে ছাপিয়ে গেছে ভারত। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ভারতে শুক্রবার এক দিনে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ হাজার ২৪৯ জন কোভিডে সংক্রমিত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছে ৭০ হাজার ২৩৮ জন এবং যুক্তরাষ্ট্রে ৬৯ হাজার ৮২২ জন। শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহে গড় দৈনিক আক্রান্তের নিরিখেও যুক্তরাষ্ট্রকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভারত। যদিও এ ক্ষেত্রে শীর্ষে ব্রাজিল।

শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহে ভারতে গড় দৈনিক আক্রান্ত ৬৮ হাজার ৯৬৯। সেখানে যুক্তরাষ্ট্রে ৬৫ হাজার ৭৫৩ এবং ব্রাজিলে ৭২ হাজার ১৫১।
মোট করোনা সংক্রমণের নিরিখে যুক্তরাষ্ট্র শীর্ষ স্থানে, তার পরে ব্রাজিল এবং তৃতীয় স্থানে ভারত। মোট সংক্রমণের নিরিখে এর আগে দ্বিতীয় স্থানে উঠলেও দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের অনেক পরেই ছিল ভারত। কিন্তু এখন দেশটিতে দৈনিক সংক্রমণের হার বেড়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102