ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ভবন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৬৫ বার পঠিত

রাজধানীর নিউ বেইলি রোডের একটি ২০ তলা ভবন থেকে লাফ দিয়ে লাবণ্য প্রামাণিক (৫৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

রোববার (৪ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুস মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই ইউনুস আরও জানান, তবে কী কারণে তিনি লাফিয়ে পড়েছেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

মৃত নারীর গাড়িচালক রিপন বদ্দী জানান, নিহতের স্বামী তাপস প্রামাণিক টেক্সটাইল মিলের মালিক। তারা তিন জন বাসায় থাকেন। তার এক ছেলে কানাডায় থাকেন। কী কারণে এমন হলো বলতে পারব না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102