ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জর্ডানের রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দেশটির প্রভাবশালী কয়েক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রাজার সাবেক ঘনিষ্ঠ বন্ধু বাসেম আওয়াদাল্লাহও রয়েছেন। জর্ডানে শীর্ষস্থানীয় কর্মকর্তা বা রাজ পরিবারের সদস্যদের আটকের ঘটনা বিরল।

বাসেম আওয়াদাল্লাহ এক সময় জর্ডানের অর্থমন্ত্রী ছিলেন। এছাড়া, রাজ পরিবারের সদস্য শরিফ হাসান বিন জায়েদকেও আটক করা হয়েছে বলে জর্দানের রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা পেতরা জানিয়েছে।

আওয়াদাল্লাহ অর্থমন্ত্রী হিসেবে জর্ডানে ব্যাপকভিত্তিক অর্থনৈতিক সংস্কার এনেছিলেন। ২০০৮ সালে তিনি অর্থমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে রাজদরবারের একটি উঁচু পদে যোগদান করেন।

প্রাথমিক খবরে বলা হয়েছিল, রাজা আব্দুল্লাহর সৎভাই ও সাবেক যুবরাজ প্রিন্স হামজা বিন হুসেইনকেও আটক করা হয়েছে। তবে জর্ডানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ইউসেফ হুনেইতি সে খবর নাকচ করে দিয়ে বলেছেন, প্রিন্স হামজাকে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করে এমন কিছু তৎপরতা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

জেনারেল হুনেইতি বলেন, রাষ্ট্রবিরোধী একটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে এবং ব্যাপারে তদন্ত এখনো চলছে। তদন্তের ফলাফল স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরা হবে।

এদিকে জর্ডানের নিরাপত্তা বাহিনী এর আগে ‘নিরাপত্তাগত কারণে’ রাজা আব্দুল্লাহর একজন সাবেক উপদেষ্টাকে আটক করে। রাজতন্ত্র-শাসিত জর্দানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে এবং সেখানে শীর্ষস্থানীয় কর্মকর্তা বা রাজ পরিবারের সদস্যদের আটকের ঘটনা বিরল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102