সোমবার থেকে লকডাউনের খবরে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে আজ রোববার (৪ এপ্রিল) সকাল থেকে যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে।
এদিকে, স্বাস্থ্যবিধি না মেনে পরিবহনে অতিরিক্ত যাত্রীবহন করায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে নরসিংদীর আঞ্চলিক সড়কগুলোতেও।
গতকাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউন করতে যাচ্ছে সরকার।