ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামুনুল হক হেনস্থা: ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে হেনস্থা করায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) দুপুর দেড়টায় মামুনুল হকের পক্ষে এই অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার ১০ নম্বর জোনের যুগ্ম-সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী।

বাদী ফয়সাল মাহমুদ হাবিবী তার অভিযোগে উল্লেখ করেন, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে বিশ্রামের জন্য সস্ত্রীক হোটেলে অবস্থান নেন হেফাজতের যুগ্ম-মহাসচিব মামুনুল হক। তিনি হোটেলের সম্পূর্ণ নিয়ম-কানুন মেনে সেখানে অবস্থান করছিলেন। তবে হোটেল মালিক সাইদুর রহমানের ম্যানেজার ও কর্মচারীরা মামুনুল হকের নিরাপত্তা দিতে ব্যর্থ হন।

সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাজী শাহ্ মো. সোহাগ রনির নেতৃত্বে এলাকার কতিপয় সন্ত্রাসী ও অজ্ঞাত লোকজন রিসোর্টে গিয়ে মামুনুল হকের ওপর হামলা চালায়। তার পোশাক ছিড়ে ফেলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে তাকে। এছাড়া মামুনুল হককে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে তার গাড়ির চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102