ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে নিজ বাড়িতে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে রোববার (৪ এপ্রিল) সকালে পার্শ্ববর্তী সেনবাগের ছাতারপাইয়া থেকে অভিযুক্ত নুর হোসেন ওরফে নুরুল হককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নুর হোসেন সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের আহছান উল্যাহর ছেলে।

নির্যাতিতা ও তার স্বজনরা জানান, নুর হোসেন দুই দিন আগে তাদের এক বিয়ের অনুষ্ঠানে আসে। ওই কিশোরীর (১৪) সঙ্গে পরিচয় হয়। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নুর হোসেন ওই কিশোরীকে কৌশলে বাড়ির গোয়াল ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে নুর হোসেন পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর বোন বাদী হয়ে নুর হোসেনকে আসামি করে শনিবার রাতে মামলা করে। পরে পুলিশ রোববার অভিযান চালিয়ে সেনবাগের ছাতারপাইয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে নির্যাতনের শিকার কিশোরীকে রোববার সকালে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102