ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় নারীসহ আটক ১৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জে মহাস্থান নূরজাহান আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১৭ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় ১০ জনের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রোববার (৪ এপ্রিল) বেলা ১২টায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১০ জন অর্থদণ্ড ও ৭ জনকে কারাদণ্ড দেয়া হয়।

জানা গেছে, অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়ে হোটেল নূরজাহানে অভিযান পরিচালনা করা হয়। এসময় আলমগীর (৪০), তার দুই সহযোগী আমিনুল ইসলাম (২৮) ও আরিফুল ইসলাম (২৬) এবং ৭ নারী ও ৭ পুরুষকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।

এই ঘটনার বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর করীর জানান, নূরজাহান আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। এর আগে হোটেলের ম্যানেজার মুচলেকা দিয়েছিল। তবে তিনি কথা রাখেননি। পরে ভ্রাম্যমাণ আদালতে হোটেল ম্যানেজারকে ৬ মাসের, তার ২ জন সহযোগীকে ১ মাসের এবং অনৈতিক কাজে লিপ্ত সানিমুল্লাহ (৩০), শাহিন মিয়া (২৭) ও রিমি খাতুনকে (৩০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আর অন্য ১০ জনকে ২০০ টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102