ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালবৈশাখী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

বৃষ্টিহীন কালবৈশাখীর ঝড়ো হাওয়ার তাণ্ডবে গাইবান্ধার পলাশবাড়ী, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সদর উপজেলা লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে গাছপালা, ঘরবাড়ি, দোকানপাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

গাইবান্ধার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে গাছচাপা পড়ে ও অটোরিকশা উল্টে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। তাদের গাইবান্ধা জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তারা সড়কের গাছের ডালপালা অপসারণের কাজ করছেন।

গাছচাপা পড়ে ও গাছের ডাল ভেঙে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০), মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে গফফার মিয়া (৪২) ও মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর গ্রামের মমতা বেগম(৫৫), সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দোয়ারা গ্রামে মৃত সোলেমান মিয়ার স্ত্রী ময়না বেগম (৬০), ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের পিটুল মিয়ার স্ত্রী শিশুলী বেগম (২৫) মারা গেছেন।

এছাড়া ঝড়ের সময় ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটো উল্টে ফুলছড়ি উপজেলার এড়েন্ডাবাড়ী ইউনিয়নের ডাকাতিয়ার চর গ্রামের চালক হাফেজ উদ্দিন (৪৪), সদর উপজেলার বাদিয়াখালীর শেফালী বেগম (৬৫) ও মালিবাড়ী ইউনিয়নে অপর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার নাম জানা যায়নি।

দুপুর ২টার পর থেকে গাইবান্ধার উত্তর পশ্চিমাকাশে কালো মেঘের সাথে ঝড় হাওয়া শুরু হয়। থেমে থেমে প্রায় একঘণ্টা বৃষ্টিহীন এই ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, গাছপালা ভেঙে যায় ও ফসলের বেশ ক্ষতি হয়।

জেলা প্রশাসক আবদুল মতিন ঝড়ে নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেবার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া উপজেলা প্রশাসনকে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঝড়ের কারণে গাছপালা ভেঙে এখন পর্যন্ত চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী জানান, গাইবান্ধায় হঠাৎ করে বৃষ্টি বিহীন কালবৈশাখীর ঝড়ে গাইবান্ধায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে ও তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কয়েকটি টিম কাজ করছে। তবে কখন বিদ্যুৎ সংযোগ সচল হবে তা এখনি বলা যাচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102