ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে তাবির হোসেন খান (পাভেলকে)।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে তাকে এই পদ থেকে অপসারণ করা হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু গণমাধ্যমকে বলেন, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে মো. তাবির হোসেন খান (পাভেল) এর অপসারণের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি চিঠি পেয়েছি। পরবর্তী উপনির্বাচনের ব্যাপারে মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা পরিষদের নির্বাচনের নমিনেশন পেপারে তথ্য গোপন, ভুল ও মিথ্যা তথ্য প্রদানের কারনে তাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারন করা হয়। তিনি ১নং বিশেষ ট্রাইব্যুনাল, নারায়নগঞ্জ কর্তৃক ১৮৭৮ সালের অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হয়ে ১৯অ ধারায় ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ডে এবং ১৯ভ) ধারায় ৭ (সাত) বছরের সশ্রম কারাদন্ডে দ-িত হয়েছেন।
তার রায় ঘোষনা করা হয় ০৮-০৩-২০১৮ তারিখে। কিন্তু ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নমিনেশন পেপার দাখিলের সময়(দাখিলের তারিখ: ০৩-০৩-২০১৯) তিনি এই তথ্য গোপন করেন। বিষয়টি বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হয়েছে। ফলে তাকে উপজেলা পরিষদ আইন-১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩(১)(খ) ও ১৩(১)(গ) ধারা লংঘনের দায়ে তাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারন করা হয়।