ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাঞ্চানগর এলাকার মোহন মিয়ার ছেলে মো.আবদুল্লাহ,শাকচরের সাইফ উল্যাহর ছেলে তানজিদুল ইসলাম ও হামছাদীর আমান আহমদের মেয়ে জান্নাতুল মুনতাহা রয়েছে। নিহত তিন শিশুর বয়স ১৪ মাস থেকে ১৮ মাসের মধ্যে বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসক।

পুলিশ, চিকিৎসক ও নিহত শিশুর স্বজনরা জানান, বিকেলে বাঞ্চানগর এলাকার মোহন মিয়ার ছেলে আবদুল্লাহ সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। এরপর তাকে বিভিন্ন জায়গায় খোঁজার পর পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইভাবে হামছাদীর জান্নাতুল মুনতাহা ও শাকচরের তানজিদুল ইসলাম বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় এ দুই শিশু।

তাদের মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: জয়নাল আবেদিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন তিন শিশুর মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102