ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আনসার ভিডিপি কার্যালয়ে কিশোরী ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে আনসার ভিডিপি কার্যালয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা করেছেন নির্যাতিত ওই কিশোরীর বাবা।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের ভেতরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের নতুন একটি ভবনের নির্মাণকাজ চলছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ময়মনসিংহ থেকে শ্রমিক এনে কাজ করছে। ওই ভবনের নির্মাণ শ্রমিক ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার রবিন মিয়ার সঙ্গে এক কিশোরীর পরিচয় হয়।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে নির্মাণ শ্রমিক রবিন মিয়া ওই কিশোরীকে আনসার ভিডিপি কার্যালয়ে আসতে বলেন। রবিনের ডাকে সাড়া দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে সেখানেই ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। এ ঘটনা জানাজানি হলে সকালে নির্যাতিত কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এএসআই) শরিফ আহাম্মেদ জানান, ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য রোববার জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশ রবিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102