ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ, ২০ পুলিশ আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশ বহনকারী দু’টি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ পুলিশ সদস্য। আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যরা হলেন- সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২), সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬), শওকত (২৫), জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), আল আমিন (২২), হৃদয় (২৩) ও শরীফুল (২৫)।

সদর থানা পুলিশ জানিয়েছে, সকালে ডিউটির উদ্দেশ্যে দুইটি পিকআপ ভ্যানে করে পুলিশ সদস্যরা পুলিশ লাইনস থেকে বের হন। অনতিদূরে পীরবাড়ি এলাকায় ঢাকাগামী ইকোনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই দুইটি পিকআপের সংঘর্ষ হলে ২০ পুলিশ সদস্য আহত হন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম জানান, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও এর চালককে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102