ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে গাঁজা খেয়ে মারামারি, যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

সিলেটে গাঁজা খেয়ে মারামারি করে সহযোগীদের হাতে খুন হয়েছেন এক যুবক। ফরিদুল ইসলাম (২৬) নামের ওই যুবক পেশায় রিকশা চালক। গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই কাশবন আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- রংপুর জেলার কোতোয়ালী থানাধীন মনসুর আলীর ছেলে জিয়ারুল (২৫) ও একই থানার মুন্সিপাড়ার নূরুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম (৩০)। বর্তমানে তারা দু’জন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন। তারা দু’জনই পেশায় রিকশা চালক।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি. এম. আশরাফ উল্লাহ তাহের জানান, রবিবার রাত সোয়া ১২টার দিকে আবদুস সবুর মিন্টুর মিয়ার কলোনিতে বসে গাঁজা সেবন করেন চার রিকশা চালক যুবক। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও পরে মারামারি শুরু হয়। একপর্যায়ে ফরিদুল ইসলামের ডান উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে অন্যরা। রাত সাড়ে ১২টার দিকে সহযোগীরা ফরিদুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরো একজনকে আটকের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102